মঙ্গলবার, ১০:২৩ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

সাংবাদিককে মারধর: মোস্তাফিজের বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রোববার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) আব্দুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী গত ৩০ নভেম্বের ব্যাপক শোডাউন করে মনোনয়নপত্র দাখিল করতে আসেন। এসময় তিনি তার সঙ্গীদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশ করেন।

এ নিয়ে প্রার্থীকে সাংবাদিক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার বিষয়ে প্রশ্ন করলে গালিগালাজ ও মারধর করেন। ওই প্রার্থী নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ৮(খ) এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি কমিশনকে প্রতিবেদন দাখিল করেছেন।

প্রার্থী মোস্তাফিজের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।এ বিষয়ে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে আদালতে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মামলা করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com