সোমবার, ০৫:২৭ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

টোল দিয়ে প্রথম পদ্মা সেতু পার হলো গাড়ি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৪৯ বার পঠিত

পদ্মা সেতুতে প্রথমবারের মতো পরীক্ষামূলক টোল দিয়ে পার হয়েছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের গাড়ি।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা দিকে মাওয়া প্রান্তে টোলপ্লাজায় টোল দিয়ে সংশ্লিষ্ট প্রকল্পের কয়েকটি গাড়ি পার হয়।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার বলেন, বিকেলের দিকে নির্বাহী প্রকৌশলীদের গাড়ি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল দিয়ে সেতুতে ওঠে। মূলত, সেতুর টোল আদায় প্রক্রিয়া ঠিকভাবে কাজ করছে কি-না তা পরীক্ষা করে দেখেন।

এ বিষয়ে সেতুর প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আব্দুল কাদির জানান, আমরা প্রকল্পের গাড়ি নিয়ে প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছি। এক হাজার ২০০ টাকা টোল দিয়ে প্রকল্পের প্রথম গাড়িটি পার হয়। টোল ব্যবস্থাপনা ঠিক আছে কি-না তা পরীক্ষার জন্য পরীক্ষামূলক এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে ১৪ জুন সন্ধ্যায় মাওয়া ও জাজিরা প্রান্তের সবগুলো ল্যাম্পপোস্টে একসাথে বাতি প্রজ্বালন করা হয়। সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পরীক্ষামূলকভাবে সড়কবাতিগুলো জ্বালানো হয়। পরীক্ষামূলক সবগুলো কাজ ইতোমধ্যে সফল হয়েছে বলে জানান সেতু কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু। পরদিন ২৬ জুন সকাল থেকেই চলবে যানবাহন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com