বুধবার, ০৮:৫৫ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের

শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সময় তিনজন আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১০ বার পঠিত
নীলফামারীর সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকালে পরীক্ষা চলাকালে সৈয়দপুর শহরের তিনটি পরীক্ষাকেন্দ্র থেকে তাঁদের আটক করে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সৈয়দপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, কয়াগোলাহাট স্কুল অ্যান্ড কলেজ এবং সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে আটক তিন পরীক্ষার্থী তাঁদের কানে ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে রংপুর ডিবির সদস্যরা ওই শিক্ষার্থীদের শনাক্ত করে আটক করেন।

 

আটককৃতরা হলেন- নীলফামারী সদর উপজেলার কচুকাটা এলাকার আপন চন্দ্রের ছেলে তমাল চন্দ্র (২৫), একই উপজেলার পঞ্চপুকুর এলাকার হামিদুল ইসলামের মেয়ে রাফিয়া আকতার (২৩) এবং ডিমলা উপজেলার পূর্ব খড়িবাড়ী গ্রামের মুসা মিয়ার ছেলে ওমর ফারুক (২৭)। তাদের মধ্যে তমাল চন্দ্রকে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, রাফিয়া আক্তারকে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ওমর ফারুককে কয়াগোলাহাট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আটক করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায়ের ঘটনায় তিনটি কেন্দ্র থেকে তিন পরীক্ষার্থী আটক হয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com