বৃহস্পতিবার, ০৬:৩১ পূর্বাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

কক্সবাজারের লাবণী পয়েন্টে ভাসমান অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে সাগরে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে মরদেহগুলো পানিতে ভাসতে দেখে কর্মরত লাইফগার্ডের সদস্যরা উদ্ধার করেন। পরে বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘নিহতদের পরিচয় শনাক্তের ব্যাপারে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। যদি পর্যটক হয়ে থাকেন তাহলে তারা কোথা থেকে এসেছেন এবং কোন হোটেলে, কখন উঠেছেন সেটা জানার চেষ্টা করছি। হতে পারে অন্য এক জায়গা থেকে পানিতে নেমে এই জায়গায় মরদেহগুলো ভেসে উঠেছে।’

তিনি আরও বলেন, ‘মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com