বুধবার, ০৭:৫৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, বিজয় অতিসন্নিকটে: রিজভী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১২৫ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। জনগণের বিজয় অতি সন্নিকটে। আজ বুধবার সকালে অবরোধের সমর্থনে করা মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

একদফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত পঞ্চম দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে আজ। এ উপলক্ষ্যে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর অংশ হিসেবে সকালে রুহুল কবির রিজভীর নেতৃত্বে শাহবাগ ও পল্টন এলাকায় পিকেটিং ও সড়ক অবরোধ করা হয়। সকাল সাড়ে ৬টায় শাহবাগ থেকে শেরাটন সড়কে রিজভী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে  বিক্ষোভ মিছিল করেন।

রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ
রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ

এ সময় মিছিলে আরও অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর নিলুফার ইয়াসমিন, ছাত্রদল নেতা ডাক্তার আউয়াল, যুবদল নেতা সোহেল আহমেদ, ছাত্রদলের ডাক্তার লোহানি, সুমাইয়া, উর্মি, মহিউদ্দিন মাহি, ডা. সাব্বির, ডা. প্রতীক, ডা. মমি, ডা. জিসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমন, ঢাবি বিজয় একাত্তর হলের জিএস বিএম কাওসার, মহানগর ছাত্রদল নেতা আমান, মিরাজ, আসাদ, সিয়াম, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান হোসেন, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেকৃবি সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, এটিআই আহ্বায়ক জলিলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে রিজভী আহমেদ বলেন, অবৈধ সরকার ও নির্বাচন কমিশন আরেকটি পাতানো নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। সেজন্য নানা কার্যকলাপ শুরু করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ আর কোনো প্রহসন মেনে নেবে না।

তিনি সরকারের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পদত্যাগ করা ছাড়া আপনাদের হাতে আর কোনো অপশন নেই।

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, টালবাহানা না করে অবিলম্বে পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আর কোনো ভোট ডাকাতির নির্বাচন বা বিনা ভোটের নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দেবে না।

তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। জনগণের বিজয় অতি সন্নিকটে।

পরে সকাল সোয়া ৭টার দিকে মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করেন রুহুল কবির রিজভী। মিছিলটা পল্টনে গিয়ে শেষ হয়।

এ সময় মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, কেন্দ্রীয় নেত্রী এডভোকেট রুনা, পিয়ারা মোস্তফা, পান্না ইয়াসমিন, জাকিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com