বৃহস্পতিবার, ০৪:০৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মায়ের নামে ছাত্রীনিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এর উদ্বোধন করেন।

দীর্ঘ প্রতিক্ষার পর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে উপচার্য(রুটিন দায়িত্ব) ড. বদরুজ্জামান ভূঁইয়ার উপস্থিতিতে ছাত্রীনিবাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম, ছত্রীনিবাসটির প্রভোস্ট, শিক্ষকবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য রয়েছে দুটি ছাত্রীনিবাস তন্মধ্যে একটি হলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছত্রীনিবাস যেটির নির্মাণ কাজ শুরু হয়েছিলো ২০১৬ সালে এবং শেষ হয় ২০২২ সালে। ২০২৩ সালের মার্চ থেকেই শিক্ষার্থীরা ছাত্রীনিবাসে উঠতে শুরু করে।

প্রসঙ্গত ৫ তলা বিশিষ্ট এ ছাত্রীনিবাসটিতে আবাসনের ব্যবস্থা রয়েছে ৬০০ শিক্ষার্থীর। রয়েছে হল রুম, টিভি রুম, রিডিং রুম, নামাজের স্থান, ফিল্টারিং করা পানির ব্যবস্থাসহ রয়েছে আধুনিক জীবনযাত্রার সব ধরনের উপকরণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com