বৃহস্পতিবার, ০১:১৫ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গৌরনদীতে মহাসড়কে গাছ ফেলে অবরোধ কাভার্ডভ্যানে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৩২ বার পঠিত
বরিশালের গৌরনদীতে গাছ ফেলে মহাসড়কে অররোধ সৃষ্টি করে একটি কাভার্ড ভ্যান পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ঢাকা-বরিশাল মহাসড়কে বুধবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী বাটাজোর গ্রামের ফকির বাড়ির কাছে ক্রসফায়ার মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে। এতে কাভার্ড ভ্যানটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
কাভার্ড ভ্যান চালক সিরাজুল ইসলাম কাজল বলেন, বরিশাল নগরী থেকে বিস্কুট বোঝাই করে কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-ট-১৩-৩২৪৫) বুধবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে সিলেটের মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেই। পথিমধ্যে বাভার্ড ভ্যানটি রাত ১১টার দিকে গৌরনদী উপজেলার সীমান্তবর্তী বাটাজোর গ্রামের ফকির বাড়ির কাছে ক্রসফায়ার মোড় নামকস্থানে পৌছলে ৬/৭ দুর্বৃত্ত ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর দাড়িয়ে গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে।
এ সময় কাভার্ড ভ্যান থেকে আমাকে (কাজল) ও হেলপারকে নামতে বলে দুর্বৃত্তরা কাভার্ড ভ্যানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস  কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে আগুনে বিস্কুট বোঝাই কাভার্ড ভ্যানটি পুড়ে যায়।
গৌরনদী থানার ওসি আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক গৌরনদীর ইউএনও আবু আবদুল্লাহ্ খান ও আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com