বুধবার, ০৮:৫৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য আছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

প্রভাবশালী টাইম ম্যাগাজিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে ইতিবাচক-নেতিবাচক দুটি দিকই তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে যেসব নেতিবাচক বিষয় তুলে আনা হয়েছে, সেখানে অসত্য এবং বিভ্রান্তিকর তথ্য আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বুধবার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

টাইম ম্যাগাজিনে প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত বিষয় তুলে ধরা হয়েছে। তার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ বা আপত্তি জানাবে কি না, এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রীর যে গুরুত্ব বা শেখ হাসিনার স্টেটমেন্টশিপ সেখানে এত ব্যক্তিগত প্রতিবন্ধকতা। সেগুলো পার হয়ে তিনি বাংলাদেশকে যে জায়গায় নিয়েছেন সেটা কিন্তু টাইম ম্যাগাজিনে সুন্দরভাবে উঠে এসেছে। সেই সঙ্গে তো শুধু তারা ভালো কথা বলবে না। তারা যেসব ক্রিটিসিজম এনেছেন এর মধ্যে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য আছে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা সামনের দিনে যোগাযোগ করতে পারি। কিন্তু এ ধরনের কোনো সিদ্ধান্ত কিন্তু হয়নি। তবে কাভার স্টোরি করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে। আমি মনে করি এখানে অনেক টেইকওয়ে আছে। আমরা ইতিবাচক দিকটাই দেখব।

নেতিবাচক দিক নিয়ে কথা বলতে গিয়ে শাহরিয়ার আলম বাংলাদেশ ইস্যুতে বিভিন্ন দেশে যেসব মিথ্যা বা অপপ্রচার হয়েছে তার উদাহরণ টেনে বলেন, নেতিবাচক যা হচ্ছে, আমরা তার প্রমাণও দিয়েছি। আজকাল পৃথিবীতে অর্থের বিনিময়ে অনেক কিছু করা যায়। এমনকি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে অত্যন্ত উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তি পদ হারিয়েছেন। কারণ অন্য দেশের কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি পয়সার বিনিময়ে সমর্থন করতে গিয়ে। তার মানে এ কাজগুলো অব্যাহতভাবে চলছে বলে এ ঘটনাগুলো চলছে। এখানে এ প্রভাবটা অনেকখানি আছে।

গুঞ্জন আছে মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে ওয়াশিংটনে অভিযোগ করেছে ঢাকা। বিষয়টি সত্য কিনা-জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, না, এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com