শনিবার, ০৮:৩৭ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

নাশকতার মামলায় বিএনপি নেতা প্রিন্স কারাগারে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৪৬৭ বার পঠিত

রাজধানীর পল্টন থানার একটি নাশকতার মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতুব্বর আসামিকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহা দিবা ছন্দা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৫ নভেম্বর এ আসামির তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। গত ৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এমরান সালেহ প্রিন্সকে গ্রেপ্তার করে।

মামলায় অভিযোগ করা হয়, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে বিএনপি মহাসমাবেশ হঠাৎ বন্ধ হলে শান্তিনগর মোড় এবং ফকিরাপুল মোড় হয়ে হাজার হাজার লোক যাওয়ার সময় বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। তখন এজাহারনামীয় আসামিরা এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা ৪০০-৫০০ নেতাকর্মী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও আব্দুস সালামদের উস্কানিতে ও প্রত্যক্ষ নির্দেশনায় পল্টন মডেল থানাধীন পুলিশ ক্যান্টিনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর এবং তাণ্ডব চালায়। পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এএসআই এরশাদুল হককে আহত করে তার পিস্তল ছিনিয়ে নেয় আসামিরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com