মঙ্গলবার, ০৮:১১ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

ইসরাইলি সামরিক যানে হামলা করল হিজবুল্লাহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলি সামরিক যানে হামলা করেছে। হিজবুল্লাহ বলছে, তারা গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে সীমান্তের ওপারে থাকা একটি ইসরাইলি সামরিক যানে হামলা করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী রোববার নিশ্চিত করেছে, লেবানন থেকে উত্তর ইসরাইলের ইফতাতে একটি অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। তবে এতে হতাহতের হয়েছে কি-না তা তারা জানায়নি।

হিজবুল্লাহ আরো কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা বলেছে, যা সীমান্তে ইসরাইলি সরঞ্জাম ধ্বংস করেছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে,তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম লেবানন থেকে ইসরাইলের দিকে উড়ে আসা একটি ড্রোনকে বাধা দেয়।

ফিলিস্তিনি সমর্থিত হিজবুল্লাহ ও ইসরাইলের যুদ্ধে লেবানন জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বাড়ছে।
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com