বুধবার, ০৮:৫৯ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিএনপি নেতা আমীর খসরু ও জহির উদ্দিন ৬ দিনের রিমান্ডে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের ছয় দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ কনস্টেবল আমিরুল হক হত্যা মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শুক্রবার এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিন স্বপনকে আজ বেলা আড়াইটার দিকে সিএমএম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ।

আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিন স্বপনের আইনজীবীরা জামিনের আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের ছয় দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের হামলায় কনস্টেবল আমিরুল হক নিহত হন।

পুলিশ কনস্টেবল খুনের মামলায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিনের (সামনে) ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা, ৩ নভেম্বর
পুলিশ কনস্টেবল খুনের মামলায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিনের (সামনে) ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা, ৩ নভেম্বরছবি : আসাদুজ্জামান

আমিরুল হত্যা মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদনে পুলিশ বলেছে, ওই হত্যার ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার করার জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরী গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যার পর গুলশান এলাকা থেকে জহির উদ্দিন স্বপনকে পুলিশ গ্রেপ্তার করে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। দলটির চলমান সরকারবিরোধী আন্দোলনের মধ্যে বিভিন্ন সময়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠকে তাঁকে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com