বুধবার, ০৯:০৮ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের হাউছিদের যুদ্ধ ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১১২ বার পঠিত

ইয়েমেনর হাউছিরা ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার তারা ইয়েমেনে তাদের রাজধানী সানা থেকে ইসরাইলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। নিজেদের অবস্থান থেকে এক হাজার মাইলের বেশি দূরত্ব থেকে এই হামলা যুদ্ধটি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি করেছে।

ইরান-সমর্থিত ‘এক্সিস অব রেসিস্ট্যান্স’-এর অংশবিশেষ হাউছিসরা ৭ অক্টোবর থেকেই গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি সমর্থন দিয়ে আসছে। উল্লেখ্য, হাউছিরা ইয়েমেনে সৌদি সমর্থিত জোটের বিরুদ্ধে আট বছর ধরে লড়াই করছে। এখন ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে তারা নতুন ফ্রন্ট খুলল।

হাউছি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেন, তারা ইসরাইলের দিকে ‘বিপুলসংখ্যক’ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। তারা দাবি করেছে, ‘ফিলিস্তিনিদের জয় সহায়তা করার জন্য’ তারা এ ধরনের হামলা আরো করবে।

ইসরাইলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি বলেছেন, হাউছি হামলা অসহ্যকর। তবে তিনি ইসরাইলের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।

এদিকে ইসরাইলি মিডিয়া জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে, তাদের অ্যারো বিমান প্রতিরক্ষাব্যবস্থা লোহিত সাগরীয় এলাকায় একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের গতিরোধ করেছে।

সূত্র : রয়টার্স এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com