শুক্রবার, ১০:০৯ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

আরও বাড়ল ডলারের দাম, আজ থেকেই কার্যকর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১২৯ বার পঠিত

আজ বুধবার থেকে রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের দাম ৫০ পয়সা বাড়ানো হয়েছে। আগে প্রতি ডলার ১১০ টাকায় কেনা এবং ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রি করা হতো। এখন থেকে প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সায় কেনা এবং ১১১ টাকায় বিক্রি করা হবে।

আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ দর ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এটি ছিল ১১০ টাকা ৫০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত হয়।

সভায় বলা হয়, যেসব ব্যাংকের মাধ্যমে মাসে ২ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসবে, তারা বাধ্যতামূলক অন্তত ১০ শতাংশ আন্তঃব্যাংকে বিক্রি করবে।

ডলার সংকটের কারণে অনেক ব্যাংক আগের দেনা পরিশোধ করতে পারছে না। এ কারণে ডলারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে স্টুডেন্ট ফাইল ও ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট হবে ক্যাশ ডলার রেটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com