বুধবার, ০৬:০০ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে বাসে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার চট্টগ্রামে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। আজ সকাল আটটার দিকে নগরের কর্ণফুলী থানার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন আজ সকালে প্রথম আলোকে বলেন, পোশাক কারখানার শ্রমিকদের নামিয়ে দিয়ে বাসটি কর্ণফুলী থেকে পটিয়ার দিকে যাচ্ছিল। সামনে অবরোধকারীদের দেখে বাসটি ফিরে আসার চেষ্টা করে। পরে অবরোধকারীরা বাসটি আটকিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। বাসের চালক ও সহকারী দ্রুত নেমে যাওয়ায় প্রাণে বেঁচে যান।

বাসটির আগুন নেভানোর চেষ্টা করছেন পুলিশের এক সদস্য
বাসটির আগুন নেভানোর চেষ্টা করছেন পুলিশের এক সদস্যছবি: পুলিশের সৌজন্যে পাওয়া

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন দেওয়ার আগে স্লোগান দিয়ে বাসটি ভাঙচুর করা হয়। পরে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে বাসটি পুড়ে যায়।

এর আগে গতকাল মঙ্গলবার নগরের ইপিজেড ও বায়েজিদ বোস্তামী এলাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে অবরোধের দ্বিতীয় দিন আজও দূরপাল্লার বাস চট্টগ্রাম ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রাস্তায় রিকশা সিএনজি অটোরিকশা চলাচল করছে বেশি। ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের সংখ্যা কম।

নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com