বুধবার, ০৪:৩৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

হরতালে রাজধানীতে ৪ বাসে আগুন, নিহত ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

সারা দেশে হরতারকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকারম, মোহাম্মদপুর ও তাতি বাজার এলাকায় বেলা ১২টা পর্যন্ত চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে ভোরে ডেমরায় একটি বাসে আগুন দিলে একজন মারা যান এবং একজন দগ্ধ হন।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল থেকে ৩টি আগুনে কাজ করেছে ফায়ার সার্ভিস। সকাল ৯টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শেকড়’ পরিবহনের একটি গাড়িতে অগ্নিনির্বাপণ করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট।

সকাল ১০টা ২২ মিনিটে টাউন হল বাজার, মোহাম্মদপুরে ‘পরিস্থান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে। সকাল ১০টা ২৮ মিনিটে তাঁতিবাজার মোড়, বংশাল, ঢাকায় ‘বিহঙ্গ’ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগলে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে ডেমরা পশ্চিম দেইল্লা পাকা রাস্তার ওপর অছিম পরিবহন বাসের দুই হেল্পার ঘুমিয়ে ছিলেন। তখন দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। এতে ঘটনাস্থলে পুড়ে মারা যান নাঈম। আর দগ্ধ রবিউলকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com