বুধবার, ০২:২২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

মার্কিন চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার অস্ত্রোপচার শুরু

খোন্দকার কাওছার হোসেন, ঢাকা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

দীর্ঘ ৭৮ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অস্ত্রোপচার শুরু করেছেন যুক্তরাষ্ট্র থেকে আসা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তিন বিশেষজ্ঞ চিকিৎসক।

আজ সন্ধ্যা ৬টায় এভারকেয়ার হাসপাতালে সাবেক এই প্রধানমন্ত্রীর অস্ত্রোপচার শুরু করেন তারা। সন্ধ্যা পৌনে সাতটায় এ রিপোর্ট লেখার সময় অস্ত্রোপচার চলছিল।

মেডিকেল বোর্ডের এক চিকিৎসক  জানিয়েছেন, ম্যাডামের (খালেদা জিয়ার) লিভার সিরোসিস জটিলতার কারণে ফুসফুসে পানি জমা ও রক্তক্ষরণ বন্ধে ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিসটেমিক সান্ট (টিপস) পদ্ধতি শুরু করেছেন মার্কিন চিকিৎসক দল। সন্ধ্যা ৬টায় তারা অস্ত্রোপচার শুরু করেন।

এদিকে বুধবার রাতে ঢাকায় পৌঁছেন মার্কিন তিন চিকিৎসক। তারা হলেন- জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন ও ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস। তাদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রফেসর হামিদ রাব জন হপকিন্সের কিডনি ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ। আর সহযোগী অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন একই বিশ্ববিদ্যালয়ের হেপাটোলোজি বিভাগের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ। ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের পরিচালক ও রেডিওলোজি অ্যান্ড রেডিওলোজিক্যাল বিশেষজ্ঞ। রাতেই দুজন চিকিৎসক খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে এভারকেয়ার হাসপাতালে যান। এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে ফের তিন চিকিৎসক এভারকেয়ার হাসপাতালে যান। আরেকদফা মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলে ‘টিপস’ প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেন। সন্ধ্যা ৬টায় খালেদা জিয়ার শরীরে ‘টিপস’ প্রক্রিয়া শুরু করেন।
উল্লেখ্য, গত ৯ই আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com