শুক্রবার, ০৫:০৭ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৫৯ বার পঠিত

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ী নাহিদুল ইসলাম জয় (৩০) নামের এক যুবক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় সন্ধা ৭টার দিকে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসলের কোয়াকোয় নামক এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নাহিদুল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশঁতৈল ইউনিয়নের দক্ষিণ পেকুয়া গ্রামের হাসমত আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জয় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় একদল দুর্বৃত্ত তার ব্যবসায় আক্রমণ করে। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে গুলি বুকে লেগে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীরা এ্যামবুলেন্স খবর দিলে ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। প্রবাসী বাংলাদেশীদের সহায়তা তার লাশ উদ্ধার করে মর্গে রাখার ব্যবস্থা করা হয়।

নিহত নাহিদুলের বাবা হাসমত আলী জানান, প্রায় ১২ বছর আগে নাহিদ দক্ষিণ আফ্রিকা যান। যাওয়ার কিছু দিন পর থেকে সেখানে কোয়াকোয়া এলাকায় দোকান ভাড়া নিয়ে ব্যবসা করেন। রোববার সন্ধ্যায় ডাকাতির উদ্দেশে একদল দুর্বৃত্ত তার ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাকে হত্যা করে পালিয়ে যায়। দুই ভাই-বোনের মধ্যে নিহত জয় বড়।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশীদের সংগঠন সাউথ বাংলা তাদের ফেইজ বুক পেইজে জানান, নাহিদুল ইসলাম জয়ের খুনের মাধ্যমে চলতি বছরে বাংলাদেশী খুনের সংখা ৭১ জন পৌঁছালো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com