রবিবার, ০৩:৩৬ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন  বন্যায় ভেসে আসা ব্যাংকের ভল্ট ভাঙার অভিযোগ, নেপালে গ্রেপ্তার ২৯ চরমোনাই পীরের ১০ অভিযোগ চার খুনের আসামির পক্ষে লড়বেন না রংপুরের আইনজীবীরা ব্রাহ্মণবাড়িয়ায় ‘হাসনাতদের ভেন্যুতে’ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে কাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারের ঘনিষ্ঠরাই বলছে, এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই: জিএম কাদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৭১ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠজনেরাই এখন এই সরকারের অধীন নির্বাচন দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।

সোমবার (২৮ জুলাই) এক বিবৃতিতে জি এম কাদের বলেন, ‘এখন সরকারের ঘনিষ্ঠরাই বলছেন, এই সরকারের মধ্যেই আরেকটা সরকার আছে। সরকার ঘনিষ্ঠরাই বলছে, এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই। তারাই বলছে বর্তমান সরকার নিরপেক্ষ নয়।’

প্রশাসন, পুলিশ ও সেনাসদস্যদের সহায়তায় একটি দল রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমাদের মতো নিবন্ধিত দলকে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে। যদি তা–ই হয়, তাহলে এই সরকার কীভাবে দলনিরপেক্ষ হয়? তাই অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে।’

দেশের বেকারত্ব, বিদেশি বিনিয়োগে স্থবিরতা, পোশাকশিল্পে সংকটসহ বিভিন্ন সংকট থেকে উত্তরণে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সবার অংশগ্রহণ নিশ্চিত হতে হবে। সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনে কোনো সরকারি দল থাকতে পারবে না।

জি এম কাদের অভিযোগ করে বলেন, সরকারের সমালোচনা করায় তার নামে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, পাসপোর্ট দেওয়া হচ্ছে না। জুলাই আন্দোলনের পর মিথ্যা মামলায় জাতীয় পার্টির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে জামিন দেওয়া হচ্ছে না।

বিবৃতিতে সরকারের বিরুদ্ধে কেউ ক্ষোভ প্রকাশ করলেই তাকে ‘ফ্যাসিবাদের দোসর’ বলে ট্যাগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। মাইলস্টোন স্কুল পরিদর্শনে গিয়ে কয়েকজন উপদেষ্টার জনরোষে পড়ার ঘটনা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘দেশের অধিকাংশ মানুষকে ফ্যাসিবাদের দোসর বানিয়ে সরকার বিপদে পড়ছে মনে হচ্ছে।’

সরকার জাতীয় পার্টির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘আমাদের রাজনীতি করতে দিবে কি না বা নির্বাচন করতে দিবে কি না, তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যেহেতু এ প্রেক্ষাপটে দেশে–বিদেশে গ্রহণযোগ্য করা যাচ্ছে না, সে কারণে জি এম কাদেরবিহীন জাতীয় পার্টি তৈরির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com