রবিবার, ০৪:৫২ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

মার্কিন দূতাবাস আজ পতাকা অর্ধনমিত রাখবে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১১২ বার পঠিত

ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, নিহত প্রতিটি নিরপরাধ মানুষের জন্য যুক্তরাষ্ট্র শোক প্রকাশ করছে।

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ২১ অক্টোবর মার্কিন দূতাবাসের পতাকা অর্ধনমিত করার নির্দেশ দিয়েছেন। এর আগে একইদিন গাজায় ইসরাইলের চলমান হামলার শিকার ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশ সরকার শোক পালনের ঘোষণা দিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে উদ্ধৃত করে শুক্রবার মার্কিন দূতাবাস বলেছে, ‘সঙ্ঘাতে নিহত হওয়া প্রতিটি দেশের ও ধর্মের বেসামরিক নাগরিকদের প্রতি আমরা শোক জানাই।’

সূত্র : ইউএনবি

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com