মঙ্গলবার, ১১:১৮ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

গভীর রাতে ঘরের দরজা ভেঙ্গে বিএনপি নেতা এ্যানিকে আটকের অভিযোগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১২১ বার পঠিত

বিএনপির প্রচার সম্পাদক এবং দলটির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে দরজা ভেঙ্গে আটক করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন জানান, এ্যানির ধানমন্ডির বাসা ঘিরে ফেলেছে পুলিশ। তাকে থানায় যেতে বলছে পুলিশ।

সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বরাত দিয়ে স্বপন তিনি আরো জানান, রাত দেড়টায় পুলিশ তার বাসার চারপাশে অবস্থান নিয়েছে। পুলিশ দরজায় লাথি মারছে। হুমকি দিচ্ছে দরজা না খুললে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে গুলি করবে।

সবশেষ রাত পৌনে ৩টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য মোরশেদ জানান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে বর্তমানে ধানমন্ডি থানায় নেয়া হয়েছে।

রাতে এ্যানি জানিয়েছেন, ‘পুলিশ দরজায় লাথি মারছে, হুমকি দিচ্ছে দরজা না খুললে দরজা ভেঙ্গে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেয়ার চেষ্টা করছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com