বুধবার, ০৩:২৩ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ক্যারিবীয়দের বিরুদ্ধে পাকিস্তানের ১০ম সিরিজ জয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২২৮ বার পঠিত

অধিনায়ক বাবর আজম, ওপেনোর ইমাম-উল-হক দুর্দান্ত সেঞ্চুরি এবং স্পিনার মোহাম্মদ নওয়াজের স্পিন ভেলকিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২০ রানের বিশাল জয় পেয়েছে পাকিস্তান। শুক্রবার মুলতানে অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের ম্যাচে এই জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০ম সিরিজ জয় করল পাকিস্তান।

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান করেছিল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৫ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৫৫ রানে অল আউট হয়ে যায়।

বাবর আজম ৭৭ বলে ৯৩ এবং ইমাম ৭২ রানের ইনিংস খেলেন। উভয়ে তাদের টানা ষষ্ট হাফসেঞ্চুরি করেন। এরপর বাঁহাতি স্পিনার নওয়অজ ক্যারিয়ার সেরা বোলিং করে ১৯ রান দিয়ে ৪ উইকেট নন। ফলে ক্যারিবীয়রা ৩২.২ ওভারেই গুটিয়ে যায।

এই জয়ের ফলে তিন ম্যাচ ওডিআই সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো পাকিস্তান। আর এর ফলে ওডিআই সুপার লিগে তারা ২০টি মূল্যবান পয়েন্টও পেল। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কাপে অংশ নিতে এই পয়েন্ট গুরুত্বপূর্ণ বিবেচিত হবে। প্রথম ম্যাচে পাকিস্তান জিতেছিল ৫ উইকেটে। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে মুলতানে।

পাকিস্তানের করা ২৭৬ রান চেজ করতে নেমে প্রথম ওভারেই প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান শাই হোপকে হারায়। শামার ব্রুকস (৪২) ও কাইল মেয়ার্স (৩৩) দ্বিতীয় উইকেটে লড়াই করার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু শাহিন শাহ আফ্রিদির বলে তাদের জুটি ভেঙে যায় ৬৭ রানে। এরপর ওয়েস্ট ইন্ডিজ আর খেলায় ফিরতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com