বুধবার, ১২:৩৯ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাবা-মায়ের সামনে আগুনে পুড়ে ঘুমন্ত ২ ভাইয়ের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৩১ বার পঠিত

ফেনীতে গভীর রাতে বাবা-মায়ের চোখের সামনে আগুনে পুড়ে ঘুমন্ত দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের মধ্যম বিরিঞ্চি ফকির বাড়ির রনি হোসেনের বাসায় এ আগুন লাগে।

নিহত মাইদুল ইসলাম শাহাদাত (১৩) সপ্তম শ্রেণি এবং রাহাদুল ইসলাম গোলাপ (৭) দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহতদের বাবা রনি দাবি করেন, তার দুই ছেলেকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর নিহত দুই ভাই চিৎকার শুরু করে। আগুন নেভাতে এসে দেখা যায়, ঘরটির প্রধান দরজা বাইরে থেকে রশি দিয়ে বাঁধা। এতে ধারণা করা হচ্ছে, হত্যার উদ্দেশে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। এ সময় দুই সন্তানকে চোখের সামনেই আগুনে পুড়তে দেখেন বাবা-মাসহ প্রতিবেশীরা।

নিহতের বাবা জানান, ঘরের একটি কক্ষে দুই ছেলে থাকত। সেই কক্ষেই আগুন লাগে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে বড় ছেলে শাহাদাতের দগ্ধ লাশ খাটের ওপর পাওয়া যায়। ছোট ছেলে গোলাপকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

নিহত দুই শিশুর বাবা রনি ও মা পলি দাবি করেন, কয়েক দিন আগে পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি এবং আনোয়ার তাদের এক স্বজনের লাশ দাফন করতে গেলে আমাদের কথা কাটাকাটি হয়। এরপর থেকেই আমাদের দেখে নেয়ার হুমকি দেয় তারা। তারা এই আগুন লাগিয়েছে।

ফেনী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বুধবার সকালে জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com