বৃহস্পতিবার, ০৩:৩৫ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ : সেন্টমার্টিনে আটকা পড়েছে ২০০ পর্যটক

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে দুই শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

শনিবার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আদনান চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে শুক্রবার দুপুর থেকে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ফলে সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেয়া হয়েছে। রাতেও অবস্থার পরিবর্তন না হওয়ায় শনিবার সকালে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়েছে।

তিনি আরো বলেন, তবে দ্বীপে আটকা পড়া পর্যটকদের যেন কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

এ সময় আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, হঠাৎ বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে জাহাজ চলাচল বন্ধ করেছে উপজেলা প্রশাসন। পরে দ্বীপে দুই শতাধিক পর্যটক আটকা পড়েন। যেসব পর্যটক দ্বীপে অবস্থান করছেন, তারা দ্বীপের সৌন্দর্যগুলো দেখছেন। সাইকেল চালাচ্ছেন, বাজার করছেন, সমুদ্র সৈকতে হাঁটাচলাসহ গোসল করছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, শুক্রবার সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে আসা প্রায় দুই শতাধিক পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। হঠাৎ করে সাগরে লঘুচাপের প্রভাবে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৈরী আবহাওয়ায় উপজেলা প্রশাসনের নির্দেশে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সকল ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়েছে। সমুদ্র সৈকতের বিপজ্জনক স্থানে টানানো হয়েছে লাল পতাকা। দ্বীপে অবস্থান করা পর্যটকদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ-খবর রাখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com