মঙ্গলবার, ০৮:২৪ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সামবেশ করেছে মহানগর ও উত্তর জেলা বিএনপি। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি হয়।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন নান্নু, উত্তর জেলা বিএনপি আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল ও জিয়া উদ্দিন সিকদার, সদস্য আ.ন.ম সাইফুল ইসলাম আজিম, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য জাহিদুর রহমান রিপন প্রমুখ।

এর আগে নেতাকর্মীরা খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে সভাস্থলে এসে জড়ো হয়। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের কথা ভাবে না। তাই বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলন নিয়ে মাঠে রয়েছে। এই আন্দোলন দমাতে খালেদা জিয়াকে ফরমায়েসী রায় দিয়ে বন্দি করে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। খালেদা জিয়াকে বন্দি ও তারেক রহমানকে দেশের বাইরে রেখে বিএনপির আন্দোলনের গতিরোধ করা যাবে না। তাই খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com