বুধবার, ০৭:২৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হংকংয়ে ১৪০ বছরে সর্বোচ্চ বৃষ্টি

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

হংকংয়ে ১৪০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে ঘনবসতিপূর্ণ অঞ্চলটিতে বন্যা দেখা দিয়েছে। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

সংবাদমাধ্যমটি জানায়, চরম খারাপ আবহাওয়ার জন্য আজ স্কুল-অফিস বন্ধ রেখেছে হংকং কর্তৃপক্ষ। কর্মীদের বাড়ি থেকেই কাজ করার জন্য বলা হয়েছে। অতিবৃষ্টির জেরে হংকংয়ের বহু এলাকা প্লাবিত হয়েছে। রাস্তা, শপিং মল ও মেট্রো স্টেশন পানিতে তলিয়ে গেছে। কিছু এলাকায় ভূমিধসের সতর্কতা দেওয়া হয়েছে।

শহরটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, আজ শুক্রবার মধ্যরাত পর্যন্ত ঘণ্টায় ১৫৮ দশমিক এক মিলিমিটার বৃষ্টি হতে পারে। এ অঞ্চলে ১৮৮৪ সালে রেকর্ড গণনা শুরুর পর থেকে এটি সর্বোচ্চ।

সংস্থাটি বলছে, আরও বৃষ্টিতে বন্যার সৃষ্টি হবে। নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারীদের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং বাড়িঘর প্লাবিত হলে তাদের সরিয়ে নিতে হবে।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বলেন, ‘বন্যা নিয়ে আমি সতর্ক অবস্থানে আছি। সংশ্লিষ্ট সব কয়েকটি বিভাগকে তৈরি করে রাখা হয়েছে।’

ঝড়ের সর্বোচ্চ সতর্কতা (ব্ল্যাক) জারি করে আবহাওয়া ব্যুরো বলেছে, চরম পরিস্থিতি শুক্রবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে।

আলজাজিরা জানিয়েছে, গত সপ্তাহে তাইওয়ানে তাণ্ডব চালায় টাইফুন হাইকুই। পরে এটি হংকং প্রণালী ও চীনের ফুজিয়ান প্রদেশে আঘাত হানে। গত মঙ্গলবার এটি ফুজিয়ানা পাড়ি দেয়। পর্যবেক্ষকরা বলছেন, হাইকুইয়ে সৃষ্ট নিম্নচাপের কারণে মুষলধারে বৃষ্টি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com