রবিবার, ১১:১৫ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বড় লিডের পথে পাকিস্তান

স্পোর্টস ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১২০ বার পঠিত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে রয়েছে পাকিস্তান দল। গলে স্বাগতিকদের বিপক্ষে ৪ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাবর আজমের দল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টেস্টেও পাকিস্তানের শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম দিনেই চালকের আসনে বসে গেছে তারা।

সোমবার টসে জিতে আগে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা। তবে পাকিস্তানি বোলারদের তোপের মুখে মাত্র ৪৮ দশমিক ৪ ওভারে ১৬৬ রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেছেন ধনঞ্জয়া ডি সিলভা। ৩৪ রান করেন দিনেশ চান্দিমাল।

এছাড়া রমেশ মেন্ডিস ২৭ ও অধিনায়ক দিমুথ করুণারত্নে ১৭ রান করেন। পাকিস্তানের আবরার আহমেদ ৪টি উইকেট লাভ করেন। নাসিম শাহর শিকার ৩ উইকেট।
শ্রীলঙ্কাকে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে দারুণ করছে পাকিস্তান।

২ উইকেটে ১৪৫ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে তারা। আজ দ্বিতীয় দিনের শুরুতেই লিড নিয়েছে পাকিস্তান। প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১৭৮ রান। ওপেনার আব্দুল্লাহ শফিক ১৩১ বলে ৮৭ ও অধিনায়ক বাবর আজম ৪৯ বলে ২৮ রানে অপরাজিত আছেন। গতকাল শান মাসুদ সাজঘরে ফিরেন ৪৭ বলে ৫১ রানের ইনিংস খেলে।

পাকিস্তানের লিড এখন ১২ রান, হাতে আছে আরো ৮ উইকেট। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com