বুধবার, ০৯:১৩ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

এবারের ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি: মির্জা ফখরুল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ১৯২ বার পঠিত

বর্তমান সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারায় এবারের ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সকালে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন বিএনপির মহাসচিব। এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কয়েক মাস ধরে সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনার অভাব, দুর্নীতি ও সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে ঈদুল আজহা পালন করতে গিয়ে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। যেসব জিনিসের দাম অনেক কম ছিল, সেগুলোর দামও এখন আকাশচুম্বী। আদার দাম এক দিনে ২০০ টাকা বেড়ে গেছে। মরিচসহ অন্যান্য জিনিসেও মূল্য বৃদ্ধি পেয়েছে। এ জন্য শুধু নিম্ন আয়ের নয়, মধ্য আয়ের মানুষও অসহায় হয়ে পড়েছেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘এবারের ঈদ সাধারণ মানুষের জন্য কোনো আনন্দের বার্তা নিয়ে আসেনি। সমাজকে সত্যিকার অর্থে বৈষম্যহীন সমাজে পরিণত করার লক্ষ্যে এই ঈদ আমাদের কাছে বড় ইবাদত ও উৎসবও বটে। কিন্তু ঈদে অনেকেই উৎসব করতে পারছেন না। তাই আমরা সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আপনারা জানেন, আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছি। এই আন্দোলনে আমাদের ১৭ জন নেতা-কর্মী প্রাণ দিয়েছেন। মোটকথা, এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। ফলে অর্থনীতি একটা বিপর্যয়ের দিকে চলে গেছে। এর অন্যতম প্রধান কারণ স্বচ্ছতার অভাব। শুধু অর্থনীতি নয়, রাজনৈতিক ক্ষেত্রেও কোনো স্বচ্ছতা ও জবাবদিহি নেই। ফলে দেশে দুঃশাসন প্রতিষ্ঠা হয়েছে।’ তিনি চলমান আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com