বৃহস্পতিবার, ০৭:১২ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন প্রতীক পেলেন প্রার্থীরা, প্রচার-প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। শুক্রবার (২৬ মে) সকাল ১০টায় মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির।

সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানিয়েছেন, প্রথমে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপর নগরীর ৩০টি ওয়ার্ডের সাধারণ ও ১০টি আসনের সরক্ষিত কাউন্সিলরদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

সূত্র মতে, এবার সাতজন মেয়র প্রার্থীর মধ্যে দলীয় নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, লাঙল প্রতীক বরাদ্দ পেয়েছেন জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়েছেন, জাকের পার্টি মনোনীত আলহাজ মো. মিজানুর রহমান বাচ্চু গোলাপ ফুল প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রার্থীদের অনেকে প্রচার-প্রচারণা শুরু করেছেন। অনেকেই জুমার নামাজের পর থেকে গণসংযোগ শুরু করেন। তবে, প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে বিকেল থেকে পুরোদমে শুরু হবে প্রচার-প্রচারণা।

প্রসঙ্গত, আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনে মোট ১৬৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৬ জন এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৪২ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com