শুক্রবার, ০৩:০১ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

খাগড়াছড়িতে নিরাপদ মাতৃত্ব বিষয়ে সভা সুস্থ থাকতে হলে সচেতনতার বিকল্প নেই

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির সদয় উপজেলায় দুটি কমিউনিটি ক্লিনিকে ক্ষুদ্র নৃৃগোষ্ঠির জনগণকে নিয়ে সচেতন করতে কমিউনিটি এ্যাওয়ারনেস সেশন” এর আয়োজন করা হয়েছে। সোমবার (২২ মে ২০২৩) সকালে “ধুমপান ও মদ্যপান পরিহার এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে খাগড়াছড়ি সদর উপজেলার হেডম্যানপাড়া কমিউনিটি ক্লিনিক ও দুপুরে খাগড়াছড়ি কমিউনিটি ক্লিনিক এ সভার আয়োজন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়-এর স্বাস্থ্য অধিদপ্তরের অধীন “লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো” অপারেশনাল প্লানের আওতায় বাস্তবায়নকারী প্রতিষ্ঠান থার্ড আই কমিউনিকেশনের আয়োজনে এ্যাওয়ারনেস সেশনে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা,কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপ,কমিউনিটি সার্পোট গ্রুপের সদস্যবৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, সুস্থ থাকতে হলে জানা ও সচেতনতার বিকল্প নেই। জানলে রোগ মুক্তি মিলবে মন্তব্য করে গণসচেতনতার উপর গুরুতারোপ করেন বক্তারা।

এ সময় বিভিন্ন ধরনের লিফলেট ও ফ্লিপচার্ট ব্যবহার করে ধুমপান ও মদ্যপানের ক্ষতিকর দিক,পরিহারের উপায় এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে করণীয় বিশেষ করে প্রসব পূর্ব, প্রসবকালীন এবং প্রসব পরবর্তি সময়ে মা ও নবজাতকের জীবন রক্ষায় করনীয় এবং প্রাতিষ্ঠানিক প্রসবের গুরুত্ব বিষয়ে আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরিশেষে সকল অংশগ্রহণকারীদের মাঝে ধুমপান ও মদ্যপানের ক্ষতিকর দিক, পরিহারের উপায় এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে লিফলেট ও ফ্লিপচার্ট বিতরণ করা হয়।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com