বুধবার, ১১:৩২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

আন্দোলনের মধ্য দিয়ে পাহাড়ী ছাত্র পরিষদের জন্ম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে আয়োজিত ছাত্র ও গণ সমাবেশ নিয়ে খাগড়াছড়িতে পিসিপির প্রচারণা মিছিল

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: রাঙামাটি ৪ঠা মে ১৯৮৯ সালে লংগদু গণহত্যার প্রতিবাদে ঢাকায় আন্দোলনের মধ্য দিয়ে ২০শে মে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) এর জন্ম হয়েছে উল্লেখ করে কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিট বলেছেন, পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের আন্দোলন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে পাহাড়ী ছাত্র পরিষদ।

শুধু তাই নয় ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও জুম্ম জাতির মনের ভাষাকে বাস্তবে রূপান্তরিত করতে কাজ করছে পাহাড়ী ছাত্র পরিষদ স্বোচ্ছার আছে। শুক্রবার (১৯ মে ২০২৩) বিকেলে প্রচারণা মিছিল শেষে আয়োজিত সংক্ষিত সমাবেশ থেকে তিনি এসব কথা বলেন।

এর আগে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)’র কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিট এর নেতৃত্বে খাগড়াছড়ি জেলা শহরের মিলনপুর থেকে ২ শে মে ২০২৩ পিসিপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত ছাত্র ও গণ সমাবেশের প্রচারণা মিছিল বের করে সংগঠনটি।

মিছিলটি শহরের শাপলা চত্ত্বর হয়ে প্রধান প্রধান ঘুরে চেঙ্গী গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় ব্যানারে উন্নয়নের নামে পাহাড়ে ভূমি বেদখল বন্ধ করাসহ অবিলম্বে পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন,ভূমি কমিশন আইন দ্রুত কার্যকর,জুম্ম জনগনের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলা,পাহাড়ে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরনের দাবী জানিয়ে নানা দাবী জানান পিসিপির নেতাকর্মী ও সমর্থকরা পেস্টুন হাতে মিছিলে অংশ নেন। পরে সমাবেশে মিলিত হয়।

এসময় পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপির) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহেল চাকমা, সাংগঠনিক সম্পাদক বিজয় চাকমা,পিসিপির সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজ্যময় চাকমা,সহ-সভাপতি জগদীশ চাকমা,সাধারণ সম্পাদক প্রতীভাষ চাকমা,সংগঠনের জেলা কমিটির সভাপতি মৃনাল চাকমাসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com