বুধবার, ১১:১৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

২৬ মাস পর বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল শুরু

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৫০ বার পঠিত

দীর্ঘ দুই বছর দুই মাস পর ঢাকা-কলকাতা ও ঢাকা-জলপাইগুড়ি আন্তর্জাতিক রেলপথ চালু হয়েছে। রবিবার ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ও খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস চলাচল শুরু হয়েছে।

এছাড়া রবিবার সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে গেছে মৈত্রী এক্সপ্রেস।

কলকাতা থেকে সকাল ৭টা ২০ মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে এসেছে বন্ধন এক্সপ্রেস। এর মাধ্যমে আবার শুরু হলো প্রতিবেশী দুই দেশের মধ্যকার আন্তঃদেশীয় ট্রেন চলাচল।

এছাড়া ১ জুন ঢাকা-নিউ জলপাইগুড়ি রেলপথে মিতালী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হবে। এ উপলক্ষে গত ২৩ মে থেকে কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আন্তর্জাতিক ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

আন্তঃদেশীয় ট্রেন চলাচল শুরু উপলক্ষে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন দিল্লি সফরে রয়েছেন।

রবিবার ঢাকার ক্যান্টনমেন্ট থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার।

করোনা মহামারির কারণে ২০২০ সালের ২৪ মার্চ থেকে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময়ে দুই দেশের মধ্যে সড়ক ও আকাশপথে যাত্রীরা ভ্রমণ করলেও রেলপথে যাত্রী পরিবহন হতো না।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, ‘২৬ মাস পর আন্তর্জাতিক ট্রেন চলাচলের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে দুই দেশের মধ্যে মিতালী এক্সপ্রেস ট্রেনটি করোনার মধ্যেই গত ২৭ মার্চ উদ্বোধন হয়েছিল। কিন্তু যাত্রী চলাচল শুরু হয়নি। ১ জুন ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে নতুন মাত্রায় মিতালী এক্সপ্রেস ট্রেনটির উদ্বোধন করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com