রবিবার, ০৮:৫৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর নির্বাচন : মির্জা ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

এই সরকার পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন তখনই হবে, যখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতায় হস্তান্তর করা হবে।

বুধবার (১৯ এপ্রিল) ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপিপন্থী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব- এ আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, দেশকে বাচাতে হলে পরিবর্তনের বিকল্প নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশকে বাচাতে হবে। দলীয় সরকারের অধীনে দেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না।

তিনি বলেন, দেশে তখনই নির্বাচিন হবে, যখন সরকার পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

মির্জা ফখরুল বলেন, আজকে ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা কৃষকরা দিয়ে থাকেন। কৃষকরা ভালো নেই, কৃষকরা উৎপাদিত মূল্য পায় না। উৎপাদন খরচ বেশি। আইএমএফের ঋণের কারণে সার কেজিতে পাচঁ টাকা বাড়িয়ে দিয়েছে। দ্রব্যমূল্যের দাম বাড়ছে। বিএনপির সময় কৃষকদেরকে সহযোগিতা করা হয়েছে। কৃষকদের বাঁচাতে হলে পরিবর্তন প্রয়োজন।

বিএনপির মহাসচিব বলেন ,গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকার একটির পর একটি আইন করে দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিচ্ছে। তাদেরকে ঐক্যবদ্ধভাবে পরাজিত করতে হবে। সব শ্রেনি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে আবারো মুক্ত করার আহ্বান জানান।

স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ঘুষ, দুর্নীতি আর লুটপাটে ছেয়ে গেছে দেশ। স্বেচ্ছায় পদত্যাগ না করলে বিএনপি আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করবে।

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com