বুধবার, ০৪:০৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৭৩ বার পঠিত
file photo

সারোয়ার হোসেন , কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ার পাশ্ববর্তী ঘুমধুমের কচুবুনিয়া এলাকায় বাংলাদেশ মায়ানমার সীমান্তের তুমব্রু বিওপি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৪ বিজিবির সদস্যরা।

সোমবার (১০ এপ্রিল) ভোররাতে কচুবনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৪বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী জানান, সোমবার ভোররাতে সীমান্তের তুমব্রু বিওপি’র কচুবনিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারিদের ফেলে যাওয়া পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী আরও জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com