বুধবার, ০৪:০৮ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

বৈসু উৎসবকে ঘিরে জমে উঠেছে পাহাড়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি:: পাহাড়ে জমে উঠেছে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বৈসু উৎসব। শনিবার বিকেলে খাগড়াপুর পুলিশ লাইন্স সংলগ্ন সালকাতাল ক্লাবের মাঠে এ জমকালো আয়োজনের উদ্বোধন করা হয়।

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা শহরের খাগড়াপুর সালকাতাল ক্লাবের আয়োজনে খেলাধুলা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ প্রদীপ প্রজ্জ্বল,ঐতিহ্যবাহী ঘিলা খেলা ও অতিথি বরণের মধ্য দিয়ে বৈসু উপলক্ষে সপ্তাহ ব্যাপী উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।

এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাজেপ সদস্য ও তরুণ সমাজসেবক পার্থ ত্রিপুরা জুয়েল,বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুশীল জীবন চাকমা,কারবারী অজিন্দ্র কুমার কার্বারী,সালকাতাল ক্লাব সভাপতি প্রবীর ত্রিপুরা,সাবেক সাধারন সম্পাদক কালকানন্দ ত্রিপুরা ক্লাবটির সাবেক সভাপতি পরিমল জ্যোতি ত্রিপুরা, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজকর্মী সুধাকর ত্রিপুরা, কার্বারী পূর্ণমনি ত্রিপুরা,ললিতা চন্দ্র ত্রিপুরা কার্বারী,অলেন কান্তি ত্রিপুরা প্রদীপ প্রজ্জ্বল করে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় বক্তরা বলেন, ঐতিহ্যবাহী বৈসু উৎসব সকল জাতী,ধর্মের মানুষের উৎসব। সকলে মিলেমিলে ঐহিত্যকে ধারনের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিতে হবে। একই সাথে সংস্কৃতি চর্চাসহ ধর্মের প্রতি ভালোবাসা এবং ধারণ করে জাতি-ধর্ম ও মানুষের মধ্যে সৌহার্ধ্যপূর্ণ সম্পর্কের বিকল্প নেই বলেও বক্তারা উল্লেখ করেন। তাই সকলকে ঐতিহ্যকে তুলে ধরে নিজের পথচলার আহ্বান জানান প্রবীনরা।

এর আগে আগত অতিথিদের উত্তোরীয় দিয়ে বরণ করে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গড়াই নৃত্যসহ নানা পরিবেশনা তুলে ধরা হয় এতে। এতে বিভিন্ন বয়সী ও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন।

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com