বুধবার, ০৪:০৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

খাগড়াছড়িতে শনিবার ১৪৪ ধারা জারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৬৬ বার পঠিত
file photo

খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ি সদরে একই স্থানে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল ও আওয়ামীলীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আগামীকাল শনিবার ১৪৪ জারা করা হয়েছে। শুক্রবার বিকেলে খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশের প্রতিবেদনে আগামীকাল শনিবার পৌর বাস টার্মিনাল এলাকায় জাতীয় শ্রমিক লীগ পৌর শাখার শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণ এবং তৎসংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলের আয়োজনের তথ্য জানানো হয়।

একই স্থানে দুই সংগঠনের কর্মসূচিতে যেন শান্তি শৃঙ্খলা বিঘিœত না হয় সে লক্ষে শনিবার সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত পৌর বাস টার্মিনাল ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ জারি করা হলো। এদিকে, ক্ষমতাসীন দলের ইন্ধনে প্রশাসন স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলকে পন্ড করতে পায়তারা করছে অভিযোগ তুলে জেলা বিএনপি।

শনিবারের পূর্বনির্ধারিত বিভাগীয় ইফতার মাহফিল পন্ড হলে আগামী ১২ ও ১৩ এপ্রিল খাগড়াছড়িতে সড়ক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার পৌর এলাকার কলাবাগানের বাস ভবনে শুক্রবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা দেন। উল্লেখ, আগামী ১২ এপ্রিল থেকে পার্বত্য চট্টগ্রামে শুরু হবে সর্ববৃহৎ সামাজিক অনুষ্ঠান বৈসাবির।

খাগড়াছড়ি প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com