বুধবার, ০৩:১৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাথমিক শিক্ষকের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৮৯ বার পঠিত
file photo

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল রহিম রাজু (৪৮) নামের এক শিক্ষক নিহত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কুড়িগ্রাম -রংপুর সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষক উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর আকন্দ পাড়া এলাকার বাসিন্দা। এবং ধামশ্রেণি ইন্দিরার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত রাজু মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা আর একটি মোটরসাইকেল শহরের দিকে আসার সময় এ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাজু নামের এক মোটরসাইকেল আরোহী গাড়ি থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই প্রাণ হারান।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে

বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে অপর এক মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
####
০৭/০৩/২৩

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com