বৃহস্পতিবার, ১২:০৫ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

উত্তরায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে আহমেদ সানি হানিফ (১৮) নামে এক কলেজছাত্র মারা গেছেন।

রোববার ভোর ৫টার দিকে আজমপুর ফরিদ মার্কেট সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়।

হানিফ স্থানীয় নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, ভোরে আজমপুর রেলগেট দিয়ে অসতর্কভাবে পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি ট্রেনের নিচে কাটা পড়ে হানিফ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

হানিফের বাবা আবুল বাশার জানান, তাদের বাড়ি ময়মনসিংহের পাগলা উপজেলার বিরই গ্রামে। বর্তমানে দক্ষিণখান পূর্ব মোল্লারটেক এলাকায় থাকেন। এক ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিল হানিফ।

বাবা আরো জানান, সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে একাই বাসা থেকে বের হয় হানিফ। স্থানীয় মাটির মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে সে। পরবর্তীতে পুলিশের মাধ্যমে খবর পেয়ে তার লাশ দেখতে পান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com