বুধবার, ০৪:৪০ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৮০ বার পঠিত

বৈরি আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী সকল জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

রোববার (১৯ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুজ্জামান। আজ সকালে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সাগর উত্তাল হয়ে উঠে। তবে দুপুরের পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।

ইউএনও জানান, সকালে সাগরে বৈরি আবহাওয়া ও সাগর উত্তাল হওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে আপাতত টেকনাফ সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
একদিনের জন্য এই বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে আবহাওয়া ভালো হলে এবং সবকিছু ইতিবাচক থাকলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘বৈরি আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আজ জাহাজ আসবে না। সেন্টমার্টিনে আনুমানিক দেড় হাজার পর্যটক রয়েছে। তারা স্বাভাবিক আছেন। আবহাওয়াও তেমন খারাপ দেখা যাচ্ছে না। আগামীকাল জাহাজ এলে সকলের নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com