বুধবার, ০৩:৫৪ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে প্রবাসী নিখোঁজের ১৪ দিন পর লাশ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

চট্টগ্রামের লোহাগাড়ায় নিখোঁজের ১৪ দিন পর এক দুবাই প্রবাসীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পহরচান্দা ছোট ধলিবিলা হাসনা ভিটার পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মনছুর আলী (২৭) একই ওয়ার্ডের পহরচান্দা ফকির হাট এলাকার ফরিদ আহমদের ছেলে।

এলাকাবাসী ও স্বজনদের ধারণা, মনসুর আলীকে হত্যার পর লাশ মাটিচাপা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে আসেন মনছুর আলী। পরদিন ১ মার্চ সন্ধ্যায় আমিরাবাদে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হলে নিখোঁজ হন তিনি। এসময় তার মোবাইল ফোনও বন্ধ ছিল। নিখোঁজের পর থেকে তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়।

২ মার্চ মনছুর আলীর বোন বুলু আক্তার লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

লোহাগাড়া থানার এসআই (পরিদর্শক) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাটির নিচ থেকে প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com