বুধবার, ১০:৪৪ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

রমজানে কমলো অফিসের সময়সূচি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৩৪ বার পঠিত

আসন্ন রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সোমবার (২৮ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

আসন্ন রমজান উপলক্ষে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে থাকবে ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি।

বর্তমানে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকালীন সূচি হচ্ছে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ঢাকা মহানগরীর সব ব্যাংক, বীমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।

পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে রোজাদারদের নির্ধারিত সময়ে অফিসে যাওয়া-আসার সুবিধার্থে সময়সূচি পরিবর্তন করা হয়। তবে ব্যাংক, বীমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং যাদের সার্ভিস অতি জরুরি তারা তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব অফিস সময়সূচি নির্ধারণ করে। সব কোর্টের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com