শনিবার, ১০:৪৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইবিতে ছাত্রী নির্যাতন : তথ্য-প্রমাণাদি চেয়ে গণবিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলে নবীন ছাত্রীকে নির্যাতনের ঘটনা তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি। সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনাসংশ্লিষ্ট তথ্য ও প্রামাণাদি তদন্ত কমিটিকে প্রদানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে সংঘটিত বিষয়ের সুষ্ঠু তদন্তের স্বার্থে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত বিষয়ে কারোর নিকট কোনো তথ্য-প্রমাণাদি থাকলে তা লিখিত আকারে বা সশরীরে প্রদানের জন্য অনুরোধ করা হলো। তথ্যসমূহ প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মণ্ডল ও সংশ্লিষ্ট তদন্ত কমিটির অফিসে দিতে হবে। আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১১টার মধ্যে তথ্য জমা দেয়া যাবে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

এদিকে তদন্ত কমিটির কাছে ঘটনার সাক্ষ্য দিতে শনিবার দুপুরে ক্যাম্পাসে আসেন ভুক্তভোগী ছাত্রী। একইদিন সহকারী প্রক্টর জয়শ্রী সেনের তত্ত্বাবধানে শেখ হাসিনা হলের নির্যাতনের ঘটনাস্থল সেই কক্ষে নিয়ে যাওয়া হয়। এসময় সেই ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী। ঘটনার বর্ণনাকালে উপস্থিত ছিলেন তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল, শেখ হাসিনা হল তদন্ত কমিটির আহ্বায়ক আহসানুল হক ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।

প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘আজকে ভুক্তভোগীকে ডাকা হয়েছিল। তার কাছে ঘটনার বর্ণনা শোনা হয়েছে। আগামীকাল অভিযুক্তদের ডাকা হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com