বুধবার, ১১:০১ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

কুয়াশার চাদরে মোড়ানো ঢাকার সকাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

সকালে কুয়াশায় চাদরে মুড়িয়ে ছিল রাজধানী ঢাকা। হালকা মেঘের আনাগোনাও ছিল। রোববার এমন সকালের দেখা পেয়েছিল নগরবাসী। তবে বেলা বাড়ার সাথে সাথে হারিয়ে যেতে শুরু করে কুয়াশা। উঁকি দেয় সূর্য, বাড়ায় তীব্রতা।

গতকালের তুলনায় আজ সকালে ঢাকার তাপমাত্রা সামান্য বেড়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা একদিন আগে ছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রোববার ফাল্গুনের ৬ তারিখ। গত কয়েকদিন ধরেই সারা দেশে তাপমাত্রা বাড়ছে। দেশের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টি হচ্ছে। আজও কুমিল্লাসহ, বরিশাল ও খুলনা বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে বাতাস। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com