মঙ্গলবার, ০৯:৪২ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কক্সবাজারে হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী উধাও

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের হোটেল সি আলিফের ৪১১ নম্বর কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহত সুমা দে (৩৫) চট্টগ্রামের বাশঁখালীর বাসিন্দা। তিনি গত ১৪ ফ্রেব্রুয়ারি দুই ছেলে ও এক মেয়েসহ স্বামীর সঙ্গে হোটেল সি আলিফে রুম ভাড়া নেন। তারা কয়েক দিন কক্সবাজার শহরে ঘুরে বেড়ান।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে ওসি বলেন, ‘আজ সকালে তারা সবাই হাসিমুখেই ছিলেন। কিন্তু হঠাৎ তাদের রুম খোলা দেখে হোটেল বয় গিয়ে দেখেন মা ও মেয়ের (৪) মরদেহ পড়ে আছে। পরে হোটেল কর্তৃপক্ষ ৯৯৯-এ কল দিয়ে জানালে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনার পর দুই ছেলে নিয়ে সুমার স্বামী পালিয়েছেন।’

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, হোটেলের সিসিটিভি ক্যামরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডিসহ পুলিশের একাধিক টিম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com