মঙ্গলবার, ০৮:৪৩ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চান্দগাঁওয়ে মা-ছেলে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮০ বার পঠিত

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে পাতানো ভাইয়ের হাতে মা-ছেলে খুনের মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল বুধবার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলামের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মামলার বাদী ভিকটিমের মেয়ে ময়ূরী বেগমের জবানবন্দি গ্রহণ করেছেন আদালত। তিনি আদালতে তার মা ও ছোট ভাইয়ের নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহ্সান বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৪ আগস্ট চান্দগাঁও কসাইপাড়া এলাকার মো. সিরাজের ছেলে মো. ফারুকের হাতে খুন হন গুলনাহার ও রিফাত। ঘটনায় পরদিন ২৫ আগস্ট গুলনাহার বেগমের মেয়ে পোশাককর্মী ময়ূরী আক্তার বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১ অক্টোবর র‌্যাবের হাতে গ্রেপ্তার হন ফারুক। এরপর জিজ্ঞাসবাদে ফারুক স্বীকার করেন, গুলনাহার বেগমকে পাতানো বোন ডেকেছিলেন ফারুক। বাগবিতণ্ডার জেরে গুলনাহারকে খুন করেন ফারুক। খুনের ঘটনা দেখে ফেলায় গুলনাহারের ৯ বছর বয়সী শিশুপুত্র রিফাতকেও হত্যা করা হয়।

পরবর্তীকালে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন। এরপর মামলাটি বিচারের জন্য দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে গেলে বুধবার এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com