শনিবার, ০২:৪৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২ হাজার কর্মী ছাঁটাইয়ের আগে গুগলপ্রধান পিচাইয়ের বেতন অনেক বেড়েছিল!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

দিন কয়েক আগেই প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের প্রধান সুন্দর পিচাই তার সংস্থায় প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছেন। ওই সিদ্ধান্তের দায় সম্পূর্ণভাবেই তার বলেও জানিয়েছিলেন পিচাই। সোমবার জানা গেল, পিচাইয়ের ‘দুর্দান্ত পারফরম্যান্স’-এ খুশি হয়ে গত ডিসেম্বরেই গুগ্‌ল তার বেতন বিপুল অঙ্কে বাড়িয়েছে। এক দিকে নিজের বেতন বৃদ্ধি, অন্য দিকে নিজের সংস্থাতেই বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই— পিচাইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে কোনো কোনো মহল।

প্রযুক্তিক্ষেত্র নিয়ে ওয়াকিবহাল মহলের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (এআই)-এ বিনিয়োগের পরিমাণ ক্রমেই বাড়াচ্ছে প্রযুক্তি সংস্থাগুলো। এতেই টান পড়ছে তহবিলে। আবার, প্রযুক্তি দুনিয়ার পরিস্থিতি যা, তাতে এই মুহূর্তে এআই-এর পিছনে বিনিয়োগ কমানোর ঝুঁকি নিতে চাইছে না কোনো বহুজাতিক প্রতিষ্ঠানই। অন্য দিকে, সংস্থার আয় বৃদ্ধির নতুন পথও বেরোচ্ছে না। স্বভাবতই কর্মী ছাঁটাই করে পরিস্থিতি সামাল দেয়ার মরিয়া চেষ্টা চলছে। সমস্যা আরো প্রকট হয়েছে টালমাটাল অর্থনীতির কারণে। অক্টোবরে দেখা গিয়েছিল, গত বছরের তুলনায় গুগ্‌লের মুনাফা কমে গিয়েছিল ২৭ শতাংশ। যা অর্থের হিসাবে ১,৩৪০ কোটি ডলার।

পিচাই দাবি করেছিলেন, এত সংখ্যক কর্মী ছাঁটাইয়ের কারণ হল অতিরিক্ত কর্মী নিয়োগ। তিনি জানিয়েছিলেন, গত দু’বছরে প্রচুর কর্মী নিয়োগ করেছে সংস্থা। অর্থনৈতিক মন্দার সময় এই ছাঁটাই প্রক্রিয়া সংস্থার বৃদ্ধি ত্বরান্বিত করবে বলেও তিনি দাবি করেছিলেন। সম্প্রতি গুগ্‌লের কর্মীদের ‘গুগলার’ বলে সম্বোধন করে একটি মেইল করেন পিচাই। সেখানে তিনি লিখেছিলেনন, ‘আপনাদের সকলকে আমার একটি খারাপ খবর দেওয়ার আছে। গুগল থেকে ১২ হাজার কর্মীকে সরিয়ে ফেলা হচ্ছে। এর জন্য আমি সত্যিই দুঃখিত। আমি জানি, এই সময়টা কতটা কঠিন। এত দিন সকলের প্রচেষ্টায় আমাদের সংস্থা সাফল্যের পথে হেঁটেছে। সকলের অবদান সত্যিই অনস্বীকার্য। এই সিদ্ধান্তের দায় সম্পূর্ণ রূপে আমার। গত দু’বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের প্রতি আমাদের বিনিয়োগ, উৎপাদনের ক্ষেত্রে মান এবং সঠিক পরিষেবা বজায় রেখে চলেছি আমরা।’

গুগল গত ২৫ বছর ধরে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু সংস্থা তাদের মূল লক্ষ্য থেকে সরে যায়নি বলেও মেলে লিখেছিলেন পিচাই। যে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে তাদের কী কী সুবিধা দেয়া হবে সেই প্রসঙ্গের উল্লেখও ছিল তার মেইলে। এ বার জানা গেল সেই পিচাইয়েরই গত ডিসেম্বরে বেতন বেড়েছে বিপুল পরিমাণে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com