শুক্রবার, ০৬:১২ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। – জহির উদ্দিন স্বপন  গৌরনদীতে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা রেমিট্যান্স যোদ্ধা চালিকাশক্তি ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি

দিনাজপুরে জোড়া খুনের জেরে অগ্নিসংযোগ : ১২০০ জনের বিরুদ্ধে মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২০৬ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে জোড়া খুনকে কেন্দ্র করে প্রায় ৫০টি বাড়িতে অগ্নিসংযোগসহ লুটপাটের ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে খোদাতপুর ইউনিয়নের তিনজন গ্রাম পুলিশ সদস্য মামলাটি করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বৃহস্পতিবার জোহরের নামাজের পর জমি নিয়ে বিরোধের জেরে নিহত মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন মণ্ডলের (২৩) জানাজা ও দাফন শেষ হয়। পরে গ্রামের লোকজন লাঠি, দা, কোদাল নিয়ে খোদাতপুর হঠাৎপাড়া গ্রামে প্রতিপক্ষের বাড়িসহ আশপাশের লোকজনের বাড়ি ঘরে হামলা চালায়। একইসাথে তারা বাড়িগুলোতে অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাট চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ দিন ধরে ২৮ শতক জমি নিয়ে উপজেলার খোদাতপুর (চুনিয়াপাড়া) গ্রামের হায়দার আলীর সাথে চর এলাকা থেকে এসে বসবাসরত ওমর ফারুকের বিরোধ চলছিল। গত বুধবার সকালে ওই জমিতে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৪) ও ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫) নিহত হন। পরে ঘোড়াঘাট থানায় বুধবার রাতে মামলা হলে পুলিশ ওমর আলীসহ পাঁচজনকে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com