বুধবার, ০৯:৪৪ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিদ্যুতের দাম প্রতি মাসেই সমন্বয় করা হবে : প্রতিমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ১৮১ বার পঠিত

এখন থেকে প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

শুক্রবার সকালে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ১৪তম ডিআরএমসি-সামিট জাতীয় বিজ্ঞান মেলা-২০২৩ এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বলেন, আমরা বলেছি প্রতি মাসে আমরা কিছু সমন্বয় করবো। সেটাই এখন চলছে। প্রতি মাসেই আমরা এটা অল্প অল্প করে সমন্বয় করবো।

নসরুল হামিদ বলেন, সেচ মৌসুমে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেয়া হবে। এ সময় সারাদিন পাম্প না চালিয়ে নির্দিষ্ট সময়ে পাম্প চালানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতেই বিশ্ববাজারের সাথে গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। এপ্রিল থেকে নিরবচ্ছিন্ন গ্যাস দেয়ার টার্গেট আছে। আগামী দুমাসের মধ্যে ভোলার গ্যাস বরিশাল হয়ে খুলনা পৌঁছে দেয়ার কাজ চলছে বলেও জানান তিনি।

নসরুল হামিদ বলেন, গ্যাসের দাম পুনর্মূল্যায়নের কোনো লিখিত দাবি এখনো কেউ করেননি।

জানা গেছে, প্রতি বছর সেচ মৌসুম শুরু হয় ফেব্রুয়ারি মাসে। আর তা চলে ৩১ মে পর্যন্ত। এ সময় বিদ্যুতের চাহিদা বাড়ে। গত সেচ মৌসুমে এপ্রিল মাসে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।

চলতি বছর সেচ মৌসুমে বিদ্যুতের সম্ভাব্য চাহিদা ১৬ হাজার মেগাওয়াট। চলতি সেচ মৌসুমে মোট সেচ সংযোগের সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৪৫৬, যার জন্য লাগবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com