রবিবার, ০২:৫১ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ডিএনসিসির আধুনিকায়নে সহায়তা দেবেন মিয়ামির মেয়র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আধুনিকায়নে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ফ্লোরিডার মিয়ামি ডেড কাউন্টির মেয়র ড্যানিলিয়া লিভাইন কাভা। বিশেষ করে মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলায় মিয়ামি সহায়তা করবে বলে জানিয়েছেন তিনি। ইউএস স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে ডিএনসিসির ১০ দিনের প্রশিক্ষণের শেষ দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম জানান, নগর ব্যবস্থাপনায় মিয়ামির অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ডিএনসিসির স্মার্ট সিটির লক্ষ্যে পৌঁছাতে বেগ পেতে হবে না।

সিএলডিপির অধীনে ১৪ জানুয়ারি থেকে ১০ দিনের প্রশিক্ষণে ক্রয় প্রক্রিয়া, হোল্ডিং ট্যাক্স আদায়, হিসাবরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থাপনা, কুইক রেসপন্স টিম, মশক নিধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে শিক্ষা নিয়েছেন ডিএনসিসির কর্মকর্তারা। প্রশিক্ষণের শেষ দিন গত মঙ্গলবার মিয়ামি ডেড কাউন্টির মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডিএনসিসির মেয়র মো.আতিকুল ইসলাম।

উত্তরের মেয়র তাকে জানান, মিয়ামির এ সফর তাকে মশক নিধনে নতুন পথ দেখিয়েছে। পাশাপাশি আধুনিক নগর গড়ে তুলতে মিয়ামি ডেড কাউন্টির সহায়তা চান তিনি। মিয়ামি ডেড কাউন্টির মেয়র যে কোনো সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান। প্রয়োজনে বিশেষজ্ঞ প্রতিনিধি পাঠিয়ে ঢাকাকে স্মার্ট সিটি রূপান্তরে সহায়তার আশ্বাস দেন তিনি।

প্রশিক্ষণ শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলরদের হাতে সনদ তুলে দেন মিয়ামি ডেড কাউন্টির ডেপুটি মেয়র জিমি মোরালেস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর মো. মতিউর রহমান, ফরিদ আহমেদ, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সংরক্ষিত নারী কাউন্সিলর মিতু আক্তার প্রমুখ।

প্রশিক্ষণ কর্মসূচি শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ডেট্রয়েট সিটির সঙ্গে যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে মিয়ামি থেকে মিশিগানের উদ্দেশে রওনা দেন। সেখানে দুই সিটির উন্নয়নে কীভাবে যৌথভাবে কাজ করতে পারে সেসব বিষয় উঠে আসবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com