বৃহস্পতিবার, ১০:২১ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

কিশোরগঞ্জে ৫ হাজার ৬৫১ কোটি টাকা ব্যয়ে এলিভেটেড সড়ক নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলা পর্যন্ত সড়ক যোগাযোগের জন্য এলিভেটেড সড়ক নির্মাণের জন্য ৫ হাজার ৬৫১ কোটি ১৩ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বৈঠকে মোট ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে, যার মোট আনুমানিক ব্যয় ১০ হাজার ৬৪০.৫৮ কোটি টাকা। মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের কাছ থেকে ৭ হাজার ৮২৭ কোটি ৫০ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে ২ হাজার ৮৮০ কোটি ১৮ লাখ টাকা পাওয়া যাবে।’

ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

অনুমোদিত ১১টি প্রকল্পের মধ্যে ছয়টি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।

পরিকল্পনামন্ত্রী বলেন, এলিভেটেড রোড নির্মাণ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে- মিঠামইন সদর থেকে করিমগঞ্জ উপজেলা পর্যন্ত হাওর অঞ্চলে মিঠামইন সেনানিবাসের সাথে সংযোগকারী সড়ক যোগাযোগ উন্নত করা।

এছাড়া কিশোরগঞ্জ সদর, ঢাকা, সিলেট ও অন্যান্য জেলার সাথে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ মসৃণ ও চালু রাখতে নাকভাঙ্গা সার্কেল থেকে মরিচখালী বাজার পর্যন্ত প্রায় ১৩ দশমিক ৪০ কিলোমিটার বিদ্যমান সড়ক প্রশস্ত করা হবে।

মূল প্রকল্পের কার্যক্রমের মধ্যে রয়েছে- ১৫.১৩ কিলোমিটার এলিভেটেড সড়ক নির্মাণ, ১৩.৪০ কিলোমিটার বিদ্যমান সড়ক প্রশস্তকরণ, চারটি সেতু নির্মাণ, ১৩টি টোল প্লাজা নির্মাণ, টোল মনিটরিং ভবন ও চেকপোস্ট নির্মাণ, ১৩ কিলোমিটার অস্থায়ী সাবমারসিবল সড়ক নির্মাণ, চারটি গভীর নলকূপ স্থাপন, চারটি ফুট ওভার ব্রিজ নির্মাণ, ৪০ হাজার ৪৬৮ বর্গমিটার নির্মাণ ইয়ার্ড, ৮ হাজার ২২৪ বর্গমিটার বাস স্টপস এবং ১৫১.০৯ একর জমি অধিগ্রহণ।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com