শনিবার, ১০:৫১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইবির ৪৬৪ আসন খালি : প্রক্রিয়া পরিবর্তন করে ভর্তি বিজ্ঞপ্তি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির সপ্তম মেধাতালিকার ভর্তি শেষে ৪৬৪টি আসন খালি রয়েছে। শূন্য আসনের ভর্তির জন্য আগামী ১৭ জানুয়ারি অষ্টম মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে নতুন প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এ প্রক্রিয়া অনুযায়ী ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বা স্বশরীরে এসে ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করতে হবে। আগ্রহ প্রকাশকারী শিক্ষার্থীরা মেধাক্রম অনুযায়ী অষ্টম মেধাতালিকায় স্থান পাবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগপ্রাপ্ত না হওয়া ভর্তিচ্ছুদের আগামী ১৫ ও ১৬ জানুয়ারির মধ্যে ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করতে হবে। ভর্তিচ্ছুরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.iu.ac.bd) লগইন করে অথবা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইউনিট অফিসে এসে স্বশরীরে আগ্রহ প্রকাশ করতে পারবেন। এ প্রক্রিয়ায় গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল অনুযায়ী ‘এ’ ইউনিটে ১৫৫৭ থেকে ৫৫৩০, ‘বি’ ইউনিটে ২৬৩ থেকে ২৬৬০ এবং ‘সি’ ইউনিটে ৫৮৬ থেকে ১৭৩০ মেধাক্রমে থাকা শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

১৭ জানুয়ারি প্রকাশিতব্য অষ্টম মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের আগামী ১৮ ও ১৯ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রদানপূর্বক (ফরম পূরণ, ফি প্রদান ও কাগজপত্র জমা ) ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া বলেন, ভর্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে এই প্রক্রিয়া প্রণয়ন করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী বাছাই করে পরবর্তী মেধাতালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটে মোট ১৯৯০ আসনের মধ্যে ‘এ’ ইউনিটে ৩৪৪, ‘বি’ ইউনিটে ৯১ ও ‘সি’ ইউনিটে ২৯টি আসন খালি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com